সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালুর বিষয়ে মেয়রের সাথে মিশর দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

Paris
Update : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মিশরের আল আজহার বিশ^বিদ্যালয়ের প্রাক বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মিশর দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই (Mariam M. Ragaei)। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র। এরপর রাজশাহীর দারুস সালাম কামিল মাদরাসাতে মিশরের আল আজহার বিশ^বিদ্যালয়ের প্রাক বিশ^বিদ্যালয় শাখা চালুর ব্যাপারে আলোচনা করেন তাঁরা।
এ সময় রাসিক মেয়র বলেন, পরিস্কার-পরিচ্ছন্ন, সবুজ, শিক্ষানগরী রাজশাহীতে মিশরের আল আজহার বিশ^বিদ্যালয়ের প্রাক শাখা চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষানগরী রাজশাহীর জন্য এটি হবে অনন্য একটি সংযোজন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। আলোচনাকালে রাজশাহীর পরিস্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়সী প্রশংসা করেন মিশরীয় দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই। সাক্ষাৎকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, দারুস সালাম কামিল মাদরাসার অধ্যক্ষ এএইচএম শহীদুল ইসলাম, সহ-সভাপতি এ্যাড. শিরাজী শওকত সালেহীন এলেন,

উলামা কল্যান পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গনী প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিশরের আল আজহার বিশ^বিদ্যালয়ের প্রাক বিশ্ববিদ্যালয় শাখা চালু বিষয়টি ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। বাংলাদেশের মধ্যে রাজশাহীর দারুস সালাম কামিল মাদরাসাতে শাখাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে আল আজহার বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে আল আজহার বিশ্ববিদ্যালয় ও দারুস সালাম কামিল মাদরাসার সমন্বয়ে নার্সারী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris