রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি পরিচালনা পর্ষদ’র ৩১তম ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড এবং রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সিনিয়র সচিব (পিআরএল) মোঃ রইছউল আলম মন্ডল রাকাব এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড (রাকাব-এর সাবসিডিয়ারি কোম্পানি)-এর পরিচালনা পর্ষদের ৩১তম সভায় সভাপতিত্ব করেন।
রাকাব-এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইদ্রিছসহ সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোঃ গোলাম মোস্তফা তাঁদের স্ব স্ব কার্যালয় থেকে এবং মহাব্যবস্থাপক (পরিচালন) জিএম রুহুল আমিন এবং সদস্য সচিব ও কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আব্দুল্লাহ্ সালাহ্ উদ্দিন গাজী রাকাব প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে উক্ত ভার্চুয়াল সভায় সরাসরি অংশগ্রহণ করেন।
