২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

ঢাবি ‘খ’ ইউনিটে ফেল ৮৩ শতাংশ

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১, ৮:১১ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
ঢাবি ‘খ’ ইউনিটে ফেল ৮৩ শতাংশ
বিজ্ঞাপন

এফএনএস : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় পাস করেছেন সাত হাজার ১২ জন শিক্ষার্থী। এ নিয়ে পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। আর ফেলের হার ৮৩ দশমিক ১১ শতাংশ। গতকাল মঙ্গলবার দুপুরে এ ফল প্রকাশ করা হয়। এবার ঢাবির ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে আবেদন করেন ৪৭ হাজার ৬৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪১ হাজার ৫২৪ জন। এর আগে গত ২ অক্টোবর ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা হয়। ঢাকা বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের পরীক্ষার রোল নম্বর দিয়ে ফল জানতে পারবেন।

এছাড়া মোবাইলের মাধ্যমে রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে ফল জানা যাবে। এজন্য এসএমএস অপশনে গিয়ে টাইপ করতে হবে উট কঐঅ, এরপর ১৬৩২১ নম্বরে ংবহফ করে ফিরতি এসএমএসে ফল জানা যাবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে জানানো হয়েছে, পাস করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। আগামী ৮ নভেম্বর বিকেল ৩টা থেকে শুরু হবে এ ফরম পূরণ। চলবে ১৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীরা সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করবেন। এ ফরম পূরণ করে ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন