রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

আয়কর মাস শুরু

Paris
Update : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

এফএনএস : আয়কর মাস শুরু হয়েছে নভেম্বরের প্রথম দিন থেকে। তবে করোনার কারণে গত বছরের মতো এবারও হচ্ছে না আয়কর মেলা। এর পরিবর্তে গতকাল সোমবার আয়কর মাস উপলক্ষে সারা দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে কর দাতাদের দেওয়া হয় বিশেষ সেবা। জাঁকজমকপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন গ্রহণ করা হবে। প্রাপ্তি স্বীকার পত্র নতুন রেজিস্ট্রেশন সেবা বুথগুলোতে দেওয়া হবে। রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ২৬ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, করোনার কারণে চলতি বছরও হচ্ছে না আয়কর মেলা। তিনি বলেন, গতবারের অভিজ্ঞতার আলোকে এবারও কেন্দ্রীয় মেলা করছি না। কর অঞ্চল ছাড়াও সরকারি চাকরিজীবি ও সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বিশেষ সেবার কথা জানিয়ে তিনি বলেন, কয়েক জায়গায় বিশেষ সেবাবুথ দিচ্ছি। যেমন ঢাকার সরকারি কর্মকর্তাদের জন্য কর অঞ্চল ছাড়াও, সচিবালয়ে একটা বুথ করেছি।

সরকারি চাকরিজীবিরা যাতে তাদের সময় বাঁচাতে পারেন। তিনি বলেন, ১ থেকে ১৪ নভেম্বর সচিবালয়ের বুথে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সেবা পাবেন। এ ছাড়া অফিসার্স ক্লাবেও তারা আয়কর রিটার্ন দিতে পারবেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা ঢাকা সেনানিবাসে আগামী ৯ ও ১০ নভেম্বর এই দুইদিন রিটার্ন জমা দিতে পারবেন। আগামী ২৪ নভেম্বর সর্বোচ্চ কর প্রদানকারী ১৪১ জনকে সম্মাননা প্রদান করা হবে। তিনি আরও বলেন, ঢাকা ছাড়াও বাইরের কর অঞ্চলগুলোতে এই সেবা প্রদান করা হবে। আগামী ৩০ নভেম্বর আয়কর দিবস উদযাপন করা হবে। এ দিবস উপলক্ষে সেমিনার হবে, ক্রোড়পত্র প্রকাশ করা হবে। আয়কর অফিসগুলো সেমিনার আয়োজন করবে।


আরোও অন্যান্য খবর
Paris