রাজশাহী মেডিকেল কলেজে ক্লাস শুরু ৮ নভেম্বর থেকে

Paris
Update : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) বিডিএস কোর্সে প্রথমম বর্ষে ভর্তি শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস শুরু হবে ৮ নভেম্বর। গতকাল সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নওশাদ আলী এ তথ্য জানান। অধ্যক্ষ বলেন, ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ৮ নভেম্বর সকাল ১০টায় মেডিকেল কলেজের আমির উদ্দিন লেকচার গ্যালারিতে আসতে হবে।

সেখানে বিডিএস কোর্সের প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে। একই সাথে নবাগত শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে নবাগত শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ডা. মো. নওশাদ আলী। প্রসঙ্গত, নবাগত শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরকেও আবশ্যিকভাবে ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সূত্রে অনুরোধ জানানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris