১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর আদালতে সাইবার আইনে পাবনার তিন জনের ১০ বছর কারাদন্ড

প্রকাশিত: ২ নভেম্বর ২০২১, ৬:১২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীর আদালতে সাইবার আইনে পাবনার তিন জনের ১০ বছর কারাদন্ড
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : পাবনার আতাইকুলায় মহানবীকে নিয়ে কুটুক্তি ও অবমাননাকর প্রচারে সাইবার আইনে দায়েরকৃত মামলায় ৩ আসামীর দশ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্র্যতেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারদন্ড দেয়া হয়। এছাড়াও অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর সাত আসামীকে খালাস দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজশাহীর সাইবার ট্রাইবুন্যাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত দুই আসামী এহসান ও জহিরুল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামী খোকন পালাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট ইশমত আরা জানান, ২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবীকে কটুক্তি করা ছবি আপলোড করা হয়। পরে মুসলিমরা হিন্দু ধর্মাবলম্বী রাজীবের বাড়ীতে হামলা, ভাংচুর করে আগুন দেয়।

পরে এ ঘটনায় ৫৭ ধারায় মামলা হয়। পরে তদন্তে জানা যায়, আসামী আমিনুল এহসান তার ফটোকপির দোকান থেকে মহানবীকে কটুক্তি করা ছবি ফটোকপি করে বিক্রি করে। আরেক আসামী খোকন আসামী জহুরুলের কম্পিউটারের দোকান থেকে হিন্দু ধর্মাবলম্বী রাজীবের ফেসবুকে তা আপলোড করে প্রচার করে। আসামী আমিনুল এহসান আদালতে এ বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দীও দেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন