২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এরশাদ শিকদারের ভাগনি জামাইয়ের ১০ বছরের জেল

প্রকাশিত: ১ নভেম্বর ২০২১, ৮:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
এরশাদ শিকদারের ভাগনি জামাইয়ের ১০ বছরের জেল
বিজ্ঞাপন

এফএনএস : সোনাডাঙ্গা মডেল থানার মাদক মামলায় খুলনার এরশাদ শিকদারের ভাগনি জামাই মোমিন গাজীকে (৩৫) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল রোববার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি কাজী সাব্বির আহমেদ ও শেখ শামিম আহমেদ পলাশ। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ২ মার্চ সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় তৃতীয় ফেজের ১ নম্বর রোডের ২৮ নম্বর বাড়ির ভাড়াটিয়া মোমিন গাজীর বাসার ডিপ ফ্রিজ থেকে ৬০ কেজি গাজা উদ্ধার হয়। এ ঘটনায় এসআই আলমগীর কবির বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান ২৮ মে চার্জশিট দাখিল করেন। দণ্ডপ্রাপ্ত মোমিন গাজী যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট জামরুলতলা এলাকার মৃত গফুর গাজীর ছেলে। তিনি খুলনার আলোচিত এরশাদ শিকদারের ভাগনি জামাই। খুলনা কারাগারে এরশাদ শিকদারের ফাঁসি হয়েছিল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন