তানোরে বিদ্রোহী প্রার্থীকে ধাওয়া
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের কাঁমারগা ইউনিয়ন পরিষদ (ইউপি) আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মসলেম উদ্দিনকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ধাওয়া করেছে। দলীয় সূত্রে জানা গেছে, বিগত ২০১১ ও ২০১৬ সালে ইউপি নির্বাচনে কাঁমারগা ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ ও মসলেম উদ্দিন দলীয় মনোনয়ন চান। কিন্তু দুই বারই মসলেমকে মনোনয়ন দেয়া হয়। তবে ফরহাদ মনোনয়ন বঞ্চিত হলেও মসলেমের (নৌকা) পক্ষে ভোট করে দুবারই বিজয়ী করেছেন।
অথচ ২০২১ আবারো তারা দুজন দলীয় মনোনয়ন চান তবে এবার ফজলে রাব্বী ফরহাদকে মনোনয়ন দেয়া হয়। কিন্তুু মসলেম (মোটরসাইকেল প্রতিক) নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এদিকে বিদ্রোহী প্রার্থী হলেও মসলেম জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের কথা বলে ভোট চাচ্ছেন তৃণমুলের এমন অভিযোগ। এতে তৃণমুলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৩০ অক্টোবর বিকালে মসলেম উদ্দিন ইউপির মালার মোড়ে গণসংযোগ করতে গিয়ে ভোট চাইলে তৃণমুলের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে মসলেমকে ধাওয়া করে বাড়ি পর্যন্ত নিয়ে যায়। তৃণমুলের ধাওয়া খেয়ে বাড়ি গিয়ে মসলেম প্রতিবাদ সভা করে। এবিষয়ে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় মসলেম উদ্দিনের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
