১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জানুয়ারিতে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তি আবেদন শরু হবে

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ৯:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
জানুয়ারিতে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তি আবেদন শরু হবে
বিজ্ঞাপন

এফএনএস : নতুন বছর ২০২১-এর জানুয়ারিতেই নতুন শিক্ষা প্রতিষ্ঠান মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ভুক্তির আবেদন গ্রহণ শুরু হবে। গতকাল শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, এমপিও নীতিমালা সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে। আমরা নীতিমালার সংশোধনী প্রায় চূড়ান্ত করে ফেলেছি। আশা করি, আগামী মাসে (জানুয়ারি) সংশোধিত নীতিমালা জারি করা হবে। পরিমার্জিত নীতিমালা জারির পর নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন নেওয়া হবে।

চলতি অর্থ বছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বাজেট আছে কি না, এমন প্রশ্নের শিক্ষামন্ত্রী বলেন, চলতি অর্থবছরে (২০২০-২১) হয়তো সম্ভব নাও হতে পারে কিন্তু আগামী অর্থবছরের জন্য আবেদন নেওয়া শুরু হবে। দীপু মনি বলেন, আগের এমপিও নীতিমালায় কিছু অসঙ্গতি ছিল। সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। কয়েক দফায় এই নিয়ে আলোচনা করেছি। কর্মকর্তারা কয়েকদফা আলোচনা করে একটি খসড়া তৈরি করেছেন। সেটি চূড়ান্ত করতেও কয়েক দফা সভা হয়েছে। নীতিমালা ও জনবল কাঠামোর অসঙ্গতি দূর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক চৌধুরী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা, বিভিন্ন শিক্ষা বোর্ড চেয়ারম্যান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন