সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

চারঘাট-পাবনায় ট্রেনের সঙ্গে ভুটভুটি ও ট্রাকের সংঘর্ষ

Paris
Update : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটের একটি রেলক্রসিং-এ ভুটভুটির সাথে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে এ ঘটনায় ট্রেনের সামনের ক্যাটেল কার ক্ষতিগ্রস্থ হয়। ট্রেনের ত্রুটি মেরামাতের পর ট্রেনটি ছেড়ে যায়। সংঘর্ষের ঘটনায় প্রায় ৪০ মিনিট ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। তবে কেউ হতাহত হয়নি। সরদহ রেল ষ্টেশনের ইনচার্জ ইকবাল কবির জানান, বৃহস্পিতিবার বিকেল ৪টার দিকে সরদহ স্টেশন থেকে কিছুটা পূর্বে অরক্ষিত রেলগেটে একটি নসিমন রেললাইনের উপরে উঠে বিকল হয়ে যায়।

এ সময় ট্রেন আসার শব্দ পেয়ে রেললাইনের উপর নসিমন রেখে চালকসহ যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে যায়। এ অবস্থায় সংঘর্ষে ট্রেনের সামনের ক্যাটেল কার ক্ষতিগ্রস্থ হয়। ট্রেন চলাচল ৪০ মিনিট বন্ধ থাকার পরে এখন স্বাভাবিক রয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

এদিকে এফএনএস জানায় পাবনার ঈশ্বরদী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঈশ্বরদী-পাবনা-রাজশাহী রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে ট্রেনটি ঢালারচরের দিকে ছেড়ে যায়। এর আগে ভোরে রাজশাহী-পাবনা রেলরুটের পাবনা স্টেশনের সামনে বাস টার্মিনালের পূর্বপাশে মহেন্দ্রপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

শাটল ট্রেনটিতে কোন যাত্রী না থাকায় না হতাহতের কোন ঘটনা ঘটেনি। পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, প্রতিদিনই ভোরে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ঢালারচরগামী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ফাঁকা ট্রেন যায়। ঢালারচর থেকে সকালে ট্রেনটি রাজশাহী অভিমুখে যাত্রা করে। ভোরে ঈশ্বরদী জংশন স্টেশনের থেকে ঢালারচরের দিকে যাওয়ার সময়ে শাটল ট্রেনটি পাবনা স্টেশনের পাশ্বে বাস টার্মিনালের পূর্বপাশে মহেন্দ্রপুর রেলক্রসিং গেটে আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস অতিক্রম করে ঢালারচর স্টেশনের দিকে যাচ্ছিল।

এ সময় সিগন্যাল অমান্য করে আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে যায়। তাৎক্ষণিক খবর পেয়েই রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল পৌঁছায়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনার পরই বিকল্প ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি চালানোর ব্যবস্থা করা হয়েছে। এখন রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris