রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

ভারতে ইলিশ রপ্তানির সময় বাড়ল

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

এফএনএস : দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির সময়সীমা বাড়িয়ে আগামী ৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত মঙ্গলবার রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে ইলিশ রপ্তানির সময় বাড়িয়ে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত ০৪ থেকে ২৬ অক্টোবর দেশে ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের জন্য ইলিশ শিকার, পরিবহন ও বিক্রয় বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এ সময় বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ ছিল।

নির্দেশনায় বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৪০ মেট্রিক টন করে সর্বমোট ১১৫টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের গত ২৬ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনমূলে এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ হতে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে ওই প্রতিষ্ঠানগুলো অনুমোদনকৃত ইলিশ রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে পারেনি।

এ বিবেচনায় অনুমোদনকৃত অবশিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানি আগামী ০৫ নভেম্বর ২০২১ পর্যন্ত নির্দেশক্রমে বাড়ানো হলো। উল্লেখ্য, অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।


আরোও অন্যান্য খবর
Paris