স্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর শিক্ষার্থীদের সকল আবাসিক হলসমূহ স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হচ্ছে। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন এই তথ্য নিশ্চিত করেন। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন বলেন, “শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় করে আগামী ২৮ অক্টোবর, হতে আবাসিক হল সমূহ খুলে দেয়া হবে।”
ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল বলেন, “শিক্ষার্থীরা করোনা সার্টিফিকেট/রেজিষ্ট্রেশন কার্ড জমাদানপূর্বক ২৮ অক্টোবর সকাল ৮টা হতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে প্রবেশ করতে পারবে।” এর আগে গত ৩ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেট-এর ৯৩ তম (জরুরী) সভায় শিক্ষার্থীদের সকল আবাসিক হলসমূহ স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।