সর্বশেষ সংবাদ

দেশে করোনায় শনাক্তের হার ১ দশমিক ৫৩ শতাংশ

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

এফএনএস : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৫৩ শতাংশ। তার আগের দিন অর্থাৎ, গত মঙ্গলবার এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৪৪ শতাংশ। গতকাল বুধবার শনাক্তের হার বাড়ে দশমিক ০৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এদিন ১৯ হাজার ৯৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৭৬ জন। গত মঙ্গলবার ১৯ হাজার ১৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৭৬ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ৮২ হাজার ৫৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন।

মোট শনাক্তের হার ১৫ দশমিক ২৬ শতাংশ। অধিদপ্তর জানায়, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৭ জন মারা গেছেন। গত মঙ্গলবারের চেয়ে গতকাল বুধবার একজন বেশি মারা গেছেন। গত মঙ্গলবার মারা গিয়েছিল ৬ জন। গতকাল বুধবার মৃতদের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ৪ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ২৪৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৮৩ জন। শনাক্তের হার ১ দশমিক ৪৬ শতাংশ এবং গত মঙ্গলবার এ হার ছিল ১ দশমিক ৪৯ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছে ১ জন। গত মঙ্গলবার কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ১ জন করে এবং খুলনা বিভাগে ২ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৮৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। গত মঙ্গলবারও সুস্থতার একই হার ছিল। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন।


আরোও অন্যান্য খবর
Paris