২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

খালেদা জিয়াকে আইসিইউ থেকে নেয়া হয়েছে কেবিনে

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১, ৮:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
খালেদা জিয়াকে আইসিইউ থেকে নেয়া হয়েছে কেবিনে
বিজ্ঞাপন

এফএনএস : বায়োপসির পর কয়েক ঘণ্টা আইসিইউতে রেখে কেবিনে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা আসলে ওই অর্থে অপারেশন না। ডায়াগনস্টিকের একটি পার্ট। যেকোনো ছোট কিছুর পরেও আইসিইউতে রাখা হয়। সেই পরিপ্রেক্ষিতে কয়েক ঘণ্টা আইসিইউতে রেখে রাতেই তাকে কেবিনে শিফট করা হয়েছে। এর আগে গত সোমবার দুপুরে খালেদা জিয়ার বায়োপসি করা হয়।

পরে জরুরি সংবাদ সম্মেলন করে তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসনের ছোট একটি অপারেশন হয়েছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা দেখলেন, ওঁর একটি বায়োপসি করা দরকার। ছোট একটি লাম্প (পিণ্ড) আছে এক জায়গায়। যেহেতু লাম্প আছে, তার ন্যাচার অব ভিউ জানার জন্য বায়োপসি করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন