সর্বশেষ সংবাদ

পুতিনের মন্তব্যকে স্বাগত জানালো আফগানিস্তান

Paris
Update : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

এফএনএস : তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের এমন মন্তব্যকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। গত রোববার এ নিয়ে কথা বলেছেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি। তিনি বলেন, ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের নেতাদের নাম নিষিদ্ধ তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে রুশ প্রেসিডেন্টের মন্তব্যকে স্বাগত জানায় আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়।

টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধের অধ্যায় যেমন শেষ হয়েছে, তেমনি বিশ্বের দেশগুলোকেও আফগানিস্তানের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। আমরা পারস্পরিক সম্পর্কের নীতির ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চাই। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জানান, সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম বাদ দেওয়া যেতে পারে।

তিনি বলেন, নিঃসন্দেহে আফগানিস্তানের পরিস্থিতি তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের সবার প্রত্যাশা, তারা ইতিবাচক উপায়ে দেশটির অগ্রসর হওয়ার বিষয়টি নিশ্চিত করবে। সূত্র: ফার্স্টপোস্ট।


আরোও অন্যান্য খবর
Paris