বাঘায় কৃৃষি ক্ষেতে গিয়ে শ্রমিকের মৃত্যু!
স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় কৃষিক্ষেতে শ্রমিকের কাজে গিয়ে সন্ধ্যার পর লাশ হয়ে বাড়ি ফিরলেন এক শ্রমিক। গতকাল মঙ্গলবার কাজশেষে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়। নিহত শ্রমিকের নাম আব্দুর রাজ্জাক (৬৫)। তিনি উপজেলার আশরাফপুর গ্রামের মৃত পচা মিঞার ছেলে।
নিহতের ভাই শহিদুল ইসলাম জানান, সকালে আমার ভাই চরাঞ্চলে লিটন দেওয়ানের কৃষিক্ষেতে দিনমুজুরির কাজে যায়। বিকেল সাড়ে ৪টায় কাজ শেষে বাড়ি ফেরার পথে পলাশিফতেপুর নামক এলাকায় সে অসুস্থ হয়ে পড়ে। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিবেদিতা চ্যাটার্জী পরীক্ষা নীরিক্ষার পর আমার ভাইকে মৃত ঘোষনা করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
