২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

আজ তৃতীয় ধাপে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ৭:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
আজ তৃতীয় ধাপে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু
বিজ্ঞাপন

এফএনএস : আরেক দফায় বাড়ানো হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়। এ দফায় আজ রোববার ফরম পূরণ শুরু হবে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। সম্প্রতি শিক্ষা বোর্ডের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে এসএমএস পাঠানোর সময় ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। সেই সঙ্গে বাড়ানো হলো ২ নভেম্বর পর্যন্ত ফি পরিশোদের সময়।

এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা ফরম পূরণে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। এর আগে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপে সময় বাড়ানো হয়েছিল। এবার বাড়ানো হলো তৃতীয় ধাপে সময়। এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে এক হাজার ১৬০ টাকা, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে এক হাজার ৭০ টাকা ফি ধরা হয়েছে। নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এসংক্রান্ত কোনো তথ্য দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। ২ ডিসেম্বর থেকে শুরু হবে চলতি বছরের এইচএসসি পরীক্ষা। শেষ হবে ৩০ ডিসেম্বর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন