২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ রাজশাহী হয়ে নওগাঁ যাবেন

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ৬:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পেশাল নিউজ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ রাজশাহী হয়ে নওগাঁ যাবেন
বিজ্ঞাপন

তথ্যবিবরণী : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ড. হাছান মাহ্মুদ এমপি আজ বৃহস্পতিবার একদিনের সংক্ষিপ্ত সরকারি সফরে রাজশাহী হয়ে নওগাঁ আসবেন। তিনি ২১ অক্টোবর তারিখ সকাল ৯:৫০ টায় রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে এসে পৌঁছাবেন। তথ্যমন্ত্রী এদিন সকাল ১০:০০ টায় রাজশাহী শাহ্মখদুম বিমানবন্দর থেকে নওগাঁর উদ্দেশে যাত্রা করবেন।

তিনি দুপুর ১:০০ টায় নওগাঁর ধামইরহাট সরকারি কলেজ মাঠে ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকালে মন্ত্রী নওগাঁ জেলার ধারইরহাট, উপজেলা চত্বরে লন টেনিস গ্রাউন্ড এর উদ্বোধন করবেন। এদিনই তথ্যমন্ত্রী বিকাল ৫:৩০ টায় রাজশাহী ফিরে আসবেন এবং বিমানযোগ ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন