শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজশাহীর পবায় প্রেমের ফাঁদে সাড়ে ১১ লাখ টাকা খোয়া, প্রতারক গ্রেপ্তার

Paris
Update : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

আরা ডেস্ক : রাজশাহীর পবা থানা পুলিশের অভিযানে ইমো একাউন্টের মেসেজিং এর মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে অর্থ হাতিয়ে নেয়া এক প্রতারক গ্রেপ্তার হয়েছে। সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান (৪০) নামের এই প্রতারক মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খাসের হাটের বজরুসার গ্রামের আজিজুল খাঁন ওরফে আজগর খানের ছেলে। বর্তমানে ঢাকা মহানগরীর মুগদা থানার মুগদাপাড়া ১ নম্বর গলির জনৈক আসমার বাড়ির ভাড়াটিয়া।

জানা গেছে, প্রতারক সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান(৪০) নিজেকে আমেরিকা প্রবাসী বলে দাবি করে। কিন্তু বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসে আগ্রহ প্রকাশ করে পবা থানার এক নারীর সাথে ইমো একাউন্টের মেসেজিং এর মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান(৪০) ভিক্টিমকে ইসলামী শরিয়াহ মোতাবেক গত জুন মাসে বিয়ে করেন। প্রেমের সম্পর্ক থাকাকালীন ও বিবাহ পরবর্তী সময়ে আসামী সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান (৪০) ভিক্টিমের কাছ থেকে ব্যবসায়িক সমস্যার কথা বলে এসএ পরিবহনের মাধ্যমে বিভিন্ন সময়ে ১১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয়।

ভিক্টিম, সাইফুল খান শামীম ওরফে জুম্মন খানর (৪০) প্রতারণা বুঝতে পেরে পবা থানায় লিখিত অভিযোগ করে। প্রেক্ষিতে পবা থানা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাটি রুজুর পরপরই আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক’র নির্দেশে পবা থানার একটি চৌকস অভিযানিক দল এসআই শরিফুল ইসলাম এর নেতৃত্বে আসামীকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, আসামী ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন এলাকায় অবস্থান করছে।

এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ টিম মতিঝিল থানা পুলিশের সহায়তায় ২৭ ডিসেম্বর রোববার দিবাগত রাতে মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা হতে আসামী সাইফুল খান শামীম ওরফে জুম্মন খানকে (৪০) আটক করা হয়। পবা থানা অফিসার্স ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার নাম-ঠিকানা এবং ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেন। আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris