২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

কারিগরি শিক্ষকদের দক্ষতা বাড়াতে পরিকল্পনা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ৯:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
কারিগরি শিক্ষকদের দক্ষতা বাড়াতে পরিকল্পনা
বিজ্ঞাপন

এফএনএস : সরকার ২০২৩ সালের মধ্যে কারিগরি শিক্ষা ধারার সকল শিক্ষককের দক্ষতা লেভেল ৬-এ উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই জন্য ধারাবাহিকভাবে মানসম্পন্ন শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করে যাচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। গতকাল বুধবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দেশের বিভিন্ন পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের জন্য আয়োজিত দুইমাস ব্যাপী দক্ষতাভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মো. আমিনুল ইসলাম খান।

আমিনুল ইসলাম খান বলেন, জাতীয় দক্ষতা মানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণের কোর্স মডিউল প্রনয়ণ করায় শিক্ষকদের স্কিল লেভেল ৬- এ উন্নীত হবেন। এর আগে ২২ আগস্ট থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টির্চাস ট্রেনিং কলেজ এবং ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে শুরু হওয়া দ্বিতীয় ব্যাচের এ প্রশিক্ষণে মোট ১৬১ জন প্রশিক্ষণাথী অংশ নেন।

বিষয়-ভিত্তিক এ প্রশিক্ষণে সরকারি, বেসরকারি ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রিসোর্স পার্সনের তত্ত্বাবধায়নে হাতে কলমে ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয়। প্রথম ব্যাচে ২৪৮ জন্য শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. হেলাল উদ্দিন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন