শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

চারঘাট পৌর মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে দিলো জনগণ

Paris
Update : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট পৌরসভার কিচেন মার্কেটের নির্মাণকাজ স্থানীয় জনগন বন্ধ করে দিয়েছে। গতকাল সোমবার সকালে স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয়। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতকরণ প্রকল্পের আওতায় চারঘাট পৌরসভার সদর বাজারে ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যায়ে কিচেন মার্কেট নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ আগে। চারঘাট পৌরসভা প্রকৌশল বিভাগের আওতায় নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে রাশেদুজ্জামান পিটার এন্টারপ্রাইজ নামে ভোলা লালমোহনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

জানা যায়, নির্মাণকাজের শুরুতেই নিম্নমান ও পুরাতন ইট ব্যবহার করার অভিযোগ উঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ বিষয়ে অনিয়ম গুলো তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয় এক ব্যাক্তি চারঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগও করেন। স্থানীয়দের অভিযোগের পরে পুরাতন ও মানহীন ইট পরিবর্তন করে নতুন ইট দেওয়া হয়। তবে কিচেন মার্কেটের কলাম নির্মাণে আবারও অনিয়মের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় জনগন ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

মাসুদ রানা নামে স্থানীয় এক ব্যাক্তি বলেন, পুরাতন ও মানহীন ইট দেওয়ার পরে মার্কেটের কলাম নির্মাণেও অনিয়ম করা হচ্ছে। এভাবে মার্কেট নির্মাণ হলে পৌরবাসীর দূর্ভোগ আরো বাড়বে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বার বার অনিয়মগুলোর কথা বললেও তারা সংশোধন না করায় স্থানীয়রা সবাই মিলে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নিয়ম মেনে দরপত্র অনুযায়ী কাজ করতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বাহারুল ইসলাম বলেন, নির্মাণ কাজে কিছু ত্রুটি থাকায় কাজ বন্ধ রাখা হয়েছে। এছাড়া কাজে কোনো অনিয়ম হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে তৃতীয় নগরায়ন প্রকল্পের প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, স্থানীয়রা কাজ বন্ধ করেনি, কলাম স্থাপনে কিছু ত্রুটি থাকায় আমি নিজেই কাজ বন্ধ করে দিয়েছি। ৮ টি কলাম ভেঙে নতুন করে আবার স্থাপন করতে বলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris