২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৯ নভেম্বর

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ১০:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৯ নভেম্বর
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল রোববার দুপুরে পিএসসির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংবাদমাধ্যম ও পিএসসির ওয়েবসাইটে জানানো হবে।

এই বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন। গত ১ আগস্ট প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন