২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

যৌনপল্লী থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার!

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
যৌনপল্লী থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার!
বিজ্ঞাপন

এফএনএস : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক যৌনকর্মীর (২৮) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সকালে তার শয়নকক্ষের দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে আসতে দেখা যায়। কক্ষে ঢুকে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানানো হলে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই নারী যৌনপল্লীর সুজন খন্দকারের বাড়িওয়ালী হিসেবে মেয়েকে নিয়ে একসঙ্গে থাকতেন বলে জানিয়েছে স্থানীয়রা। নিহতের মেয়ে বলেন, গত শুক্রবার রাতেও সুজন তার মায়ের ঘরে এসেছিল।

তিনি তখন পাশের ঘরেই ছিলেন। পরে ঘুমিয়ে যান। সকাল উঠতে দেরি হলে স্থানীয়রা তাকে ডেকে বলে, তোমার মাকে কারা যেন জবাই করে হত্যা করেছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুলাহ আল তায়াবীর জানান, ওই নারীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে প্রথমে এলোপাতাড়ি কোপানো হয়। তারপর জবাই করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন