২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

‘এমএসসি নার্সিং কোর্স আগামী সেশন থেকে’

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ১০:২০ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
‘এমএসসি নার্সিং কোর্স আগামী সেশন থেকে’
বিজ্ঞাপন

এফএনএস : বঙ্গবন্ধুু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, নার্সিং শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগামী সেশন থেকেই এমএসসি নার্সিং কোর্স চালু করা হবে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক অডিটরিয়ামে অনুষ্ঠিত গ্রাজুয়েট নার্সিং বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের ক্যাপিং সেরেমনিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শে উজ্জীবিত হয়ে রোগীদের ইমপ্যাথি দিয়ে নিজ পরিবারের সদস্যদের মতো সেবা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নার্সদের নিজেকে এমনভাবে তৈরি করতে হবে ও রোগীদের সেবা করতে হবে যাতে দেশের রোগীরা বাইরে না যায় এবং হাসপাতাল থেকে রোগীরা সুস্থ হয়ে সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরে যান।

নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আবদুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান। স্বাগত বক্তব্য দেন গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও। শুভেচ্ছা বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মো. হারুন অর রশিদ গাজী। শপথগ্রহণ পরিচালনা করেন গ্রাজুয়েট নার্সিং বিভাগের প্রভাষক নুপুর ডি কস্তা। অন্য বক্তারা বলেন, উন্নত, দক্ষ ও অনুসরণীয় নার্স হিসেবে গড়ে তুলতে বিশেষ করে বিশ্বমানের নার্স হিসেবে তৈরি হতে নিজেকে উৎসর্গ করতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন