২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

শিক্ষার্থীদের দিয়ে শ্রেণিকক্ষ পরিষ্কার রাখার নির্দেশ

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১, ১১:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
শিক্ষার্থীদের দিয়ে শ্রেণিকক্ষ পরিষ্কার রাখার নির্দেশ
বিজ্ঞাপন

এফএনএস : প্রতিষ্ঠান ত্যাগ করার আগে নিজ শ্রেণিকক্ষ এবং এ সংলগ্ন বারান্দা শিক্ষার্থীদের পরিস্কার করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকরা তাদের দিকনির্দেশনা দেবেন। সপ্তাহে ছয়দিন ৬টি দল পর্যায়ক্রমে শ্রেণিকক্ষ ও বারান্দা পরিষ্কার করবে। গতকাল শুক্রবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারি করা নির্দেশনা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখা জরুরি। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ শ্রেণিকক্ষ এবং তৎসংলগ্ন বারান্দা পরিষ্কার করবে। নির্দেশনায় শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য পৃথক পৃথক করণীয় নির্ধারণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন