শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজশাহী র‌্যাবের অভিযানে জেএমবির ৩ সদস্য গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার দিনগত রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন জেএমবি সক্রিয় সদস্য কে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত ৯ টার দিকে র‌্যাব-৫ পক্ষ থেকে গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন হাড়াডাং ও মহিশালবাড়ী এলাকা এবং নাচোল থানাধীন কামার জগদইল এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মামলা নং-০৭, তারিখ ০৯/০৯/২০২০, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ এর পলাতক আসামী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “জেএমবি” এর সক্রিয় সদস্য মোঃ আলী (৩৬), পিতা-মোঃ ফানজুর আলী, সাং-হারাডাং, মোঃ হাসান আলী @ হাসান (২৭), পিতা-মৃত আব্দুস সালাম, সাং-মহিশালবাড়ি, উভয় থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ও মোঃ ইমন আলী @ ইমন (২১), পিতা মোঃ ইলিয়াস উদ্দিন, সাং-কামর জগদইল, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তাদের কাছে থেকে ৪টি মোবাইল সেট এবং ৭টি সীমকার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। র‌্যাব আরো জানায়, এলিট ফোর্স র‌্যাব তার সূচনালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের কঠোর গোয়েন্দা নজরদারী ও অভিযানের ফলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর নেতা কর্মীরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়েও বার বার ব্যর্থ হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris