২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আজ থেকে আবার পণ্য বিক্রি করবে টিসিবি

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১, ১০:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
আজ থেকে আবার পণ্য বিক্রি করবে টিসিবি
বিজ্ঞাপন

এফএনএস : দুর্গাপূজা এবং করোনাকালীন সময়ে বাজারে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে আজ বুধবার থেকে ফের ট্রাকে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল মঙ্গলবার সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা এবং করোনাকালীন সময়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে টিসিবি ভর্তুকি মূল্যে সারা দেশব্যাপী ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় করবে।

এ বিক্রয় কার্যক্রম ৬ অক্টোবর শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ট্রাকসেল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাকসেল সাশ্রয়ী মূল্যে চারটি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতিকেজি ৫৫ টাকা দরে বিক্রি হবে। এ ছাড়া প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হবে ৩০ টাকা দরে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন