সর্বশেষ সংবাদ

বিদেশে প্রেমিকার জন্য পুতিনের বিলাসবহুল ফ্ল্যাট

Paris
Update : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

এফএনএস : পানামা পেপার্স কেলেঙ্কারির রেশ না কাটতেই নতুন করে আলোচনার জন্ম দিল ‘প্যান্ডোরা পেপার্স’। এর মাধ্যমে ফাঁস হয়ে গেল বিশ্বের প্রভাবশালী ৩৫ রাষ্ট্রনেতা, ৩০০ সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তা ও বিলিয়নেয়ারদের গোপন সম্পদ ও লেনদেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে বান্ধবীর জন্য ভøাদিমির পুতিনের কেনা ফ্ল্যাট বাড়ি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, মোনাকোয় ২০০৩ সালের সেপ্টেম্বরে ৩৬ লাখ ইউরো গোপন লেনদেনের মাধ্যমে একটি বিলাবহুল ফ্ল্যাট কেনা হয়। যেখানে মন্টে কার্লো স্টার কমপ্লেক্সের চতুর্থ তলায় ঝকঝকে একটি ফ্ল্যাট, দুটি পার্কিং স্পেস, একটি স্টোররুম ও সুইমিং পুল ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

চুক্তিতে সই করেছিল একটি স্থানীয় নোটারি। প্যানডোরা পেপারসের কল্যাণে জানা যায়, ফ্ল্যাটটির আসল মালিক সভেৎলানা ক্রিভোনোগিখ নামের একজন নারী। যিনি রাশিয়ার একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। থাকতেন ঘনবসতিপূর্ণ একটি অ্যাপার্টমেন্টে। আর পাঁচটা পরিবারের সঙ্গে বাথরুম ও রান্নাঘর ভাগাভাগি করতে হতো তাকে। মাত্র কয়েক বছরেই আঙুল ফুলে কলাগাছ হয়েছেন এই নারী। সেন্ট পিটারসবার্গে অভিজাত এলাকায় ফ্ল্যাট, মস্কোয় সম্পত্তি, একটি ইয়টসহ আরও অনেক সম্পদ, যার আনুমানিক মূল্য ১০ কোটি ডলারের বেশি।

খবরে দাবি করা হয়, একসময় দোকানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করা ক্রিভোনোগিখের কপাল খুলে ভøাদিমির পুতিনের সঙ্গে সখ্যতার পর। সেন্ট পিটারসবার্গের মেয়র থাকার সময় পুতিনের সঙ্গে বন্ধুত্ব। একসময় পরিণত হন প্রেমিকায়। ২০০৩ সালে এক কন্যা সন্তানের জন্ম দেন এ নারী। লুইজা নামে ওই কন্যার জন্মদাতা পুতিনই। তবে পুতিনের ব্যক্তিগত বিষয়ে কখনো মুখ খোলেনি ক্রেমলিন।


আরোও অন্যান্য খবর
Paris