২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে
বিজ্ঞাপন

এফএনএস : কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে। গতকাল সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলামের পাঠানো এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। গতকাল সোমবার রাত ১১টা ২০মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজের প্রথম চালান এবং আজ মঙ্গলবার দুপুর ১২টায় ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজের দ্বিতীয় ও রাত ১১টা ২০ মিনিটে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজের তৃতীয় চালান পৌঁছানোর কথা রয়েছে। বিবরণীতে বলা হয়, সোম ও মঙ্গলবারের তিনটি চালানে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন। এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ, ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং ৩য় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন