২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
রাবিতে ভর্তি পরীক্ষা শুরু
বিজ্ঞাপন

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হয়েছে। এক ঘন্টার পরীক্ষায় তিন লিফটে চলে বিকাল ৪টা পর্যন্ত। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি চক্র সক্রিয় আছে কিনা জানা নেই। কেউ যদি পরিকল্পনা করেও থাকে তাহলে তাদের পরিকল্পনা বান্তবায়ন করতে সফল হবে না বলে আশাকরি।

আমাদের আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা সবসময় তৎপর আছেন। এবার ভর্তি পরীক্ষায় সি (বিজ্ঞান) ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন, এ (মানবিক) ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন ও বি (বাণিজ্য) ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন। তিনটি ইউনিটে বিশেষ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে মোট ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন ভর্তিচ্ছু অংশ নিবে। প্রতি আসনের বিপরীতে ৩১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া মঙ্গলবার (৫ অক্টোবর) এ ইউনিট ও বুধবার (৬ অক্টোবর) বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৩ শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২ থেকে ১টা ও বিকাল ৩ থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন