প্রয়াত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান স্মরণ সভা
প্রেস বিজ্ঞপ্তি : সকল অপশক্তিকে রুখতে তরুণদের জাগ্রত হওয়ার আহবান জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে প্রয়াত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা এ আহবান জানান।
রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় ঢাকা থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেনÑ সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী। এ সময় বক্তব্য রাখেনÑ রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মো. জুলফিকার, স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমূখ। সভায় বাবার স্মৃতিচারণ করে বক্তব্য দেন প্রয়াত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমানের সন্তান ও জিটিভির রিপোর্টার রাশেদ রিপন।
