আরা ডেস্ক : দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে উপনির্বাচনে জয়লাভ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩২ ভোটে বিজেপিকে হারিয়ে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন তিনি। গত বৃহস্পতিবার কলকাতার ভবানীপুর আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আর গতকাল রোববার সকাল থেকে শুরু হয় ভোটগণনা। বেলা যতই বাড়তে থাকে, মমতার সঙ্গে অন্যদের ভোটের ব্যবধানও বাড়তে থাকে। মমতার বিপরীতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ও সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।