২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

আলিম পরীক্ষা ২ ডিসেম্বর শুরু

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১, ৭:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
আলিম পরীক্ষা ২ ডিসেম্বর শুরু
বিজ্ঞাপন

এফএনএস : করোনাভাইরাস মহামারীতে আটকে থাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের চলতি বছরের আলিম পরীক্ষা শুরু হবে আগামী ২ ডিসেম্বর। এইচএসসি সমমানের এই পরীক্ষার সূচি গতকাল রোববার ওয়েবসাইটে প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রথমদিন কুরআন মাজিদের পর ৬ ডিসেম্বর হাদিস ও উসূলুল হাদিস, ৯ ডিসেম্বর আল ফিক্হ ১ম পত্র ও পদার্থবিজ্ঞান ১ম পত্রের পরীক্ষা নেওয়া হবে। ১২ ডিসেম্বর আল ফিক্হ ২য় পত্র, আরবি সাহিত্য ও পদার্থবিজ্ঞান ২য় পত্র, ১৫ ডিসেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন ১ম পত্র ও তাজভিদ ১ম পত্র, ১৯ ডিসেম্বর বালাগাত ও মানতিক, রসায়ন ২য় পত্র এবং তাজভিদ ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে। দেশে গত কয়েক বছর ধরে ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু গত বছরের মার্চে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তার আগে ২০২০ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আটকে যায়। পরে জেএসসি ও এসএসসির ফলের গড় করে মূল্যায়ন ফল প্রকাশ করা হয় এ বছর জানুয়ারিতে। মহামারীর কারণে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সময়মতো নেওয়া যায়নি।

কয়েক দফা চেষ্টার পর গত ১২ সেপ্টেম্বর দেশের সব স্কুল-কলেজ খুলে দিয়ে শিক্ষার্থীদের দেড় বছর পর ক্লাসে ফেরানো সম্ভব হয়। এরপর আটকে থাকা পরীক্ষার সূচিও প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হবে। সাধারণ শিক্ষা বোর্ডে অধীনে এসএসসি ১৪ নভেম্বর এবং এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন