২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা রাবিতে সুষ্ঠুভাবে সম্পন্ন

প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ২:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা রাবিতে সুষ্ঠুভাবে সম্পন্ন
বিজ্ঞাপন

রাবি সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টায় পরীক্ষা শুরু হয়ে চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যলয়ের এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। আমরা কেন্দ্র পরিদর্শন করেছি৷সেখানে একটি রুমে ৮০ থেকে ৮৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। স্বচ্ছতা ও নিরাপত্তার বিষয় নিশ্চিত করে আমরা পরীক্ষা নিচ্ছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠান নিয়ে বেশ সুনাম আছে। আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও সুনামের সাথে শেষ করতে পারবো। এসম উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম, প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ। এছাড়া ২ অক্টোবর একই সময়ে খ ইউনিটের পরীক্ষা শুরু হবে, খ ইউনিটে ৬ হাজার ৩৭১ জন। ৯ অক্টোবর শনিবার চ ইউনিটে ১ হাজার ৫৭৭ জন। ২২ অক্টোবর গ ইউনিটে ১ হাজার ৮২৪ জন ও ২৩ অক্টোবর ঘ ইউনিটের পরীক্ষায় ১২ হাজার ১ জন শিক্ষার্থী অংশ নিবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন