১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রীমান্দায় এইচবিবি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ৬ মাসেই ধ্বসরাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনাবাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র প্রতিমন্ত্রীকাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নগরীর সিটি সেন্টারে কসমেটিকস্ ফ্লোরের দোকানের পজিশন ক্রেতাদের কাছে হস্তান্তর

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ৫:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead, রাজশাহী, স্পেশাল নিউজ
নগরীর সিটি সেন্টারে কসমেটিকস্ ফ্লোরের দোকানের পজিশন ক্রেতাদের কাছে হস্তান্তর
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গতকাল শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সোনাদীঘি মোড়ে নির্মাণাধীন উত্তরবঙ্গের অভিজাত বহুতল মার্কেট সিটি সেন্টারের দ্বিতীয় তলায় প্রথমধাপে কসমেটিকস্ ফ্লোরের চারটি দোকান হস্তান্তর করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে দোকান হস্তান্তর করেন রাজশাহীর বাগমারা আসনের এমপি ও নির্মাণকারী প্রতিষ্ঠান এনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক। আজ রবিবার দ্বিতীয় ধাপে আরো কিছু দোকান পজিশন ক্রেতাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান মার্কেট কর্তৃপক্ষ।

সর্বমোট ১৮টি দোকান ছাড়াও উক্ত ফ্লোরে রয়েছে ব্যাংকের দুটি এটিএম বুথ। দোকান হস্তান্তরের চুক্তিপত্র গতকাল এমপি এনামুল হক নিজের হাতে পজিশন ক্রেতাদের হাতে তুলে দেন। এসময় এমপি এনামুল হক ছাড়াও আরো উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আফজাল হোসেন, এনা প্রপ্রার্টিজ রাজশাহী শাখার রিজিওনাল ম্যানেজার সারোয়ার জাহান, নির্মাণাধীন মার্কেট সিটি সেন্টারের প্রজেক্ট ম্যানেজার আফসারি, প্রজেক্টের চীফ ইঞ্জিনিয়ার সুলতানুল ইসলাম, সাংবাদিক জিল্লুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ। উক্ত সিটি সেন্টারে দোকানের পজিশন হাতে পেয়ে পজিশন ক্রেতারা অভিভূত হয়েছেন।

সিটি সেন্টারের দ্বিতীয় তলায় দোকানের পজিশন ক্রেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুল্লাহ আনসারি বলেন, দোকানের চুক্তিপত্র হাতে পেয়ে খুব ভাল লাগছে। তিনি ১১৭ নাম্বার দোকান কিনেছেন। তিনি সিটি সেন্টারের মতো অভিজাত একটি মার্কেটে দোকানের পজিশন কিনতে পেরে গর্ব বোধ করছেন। কারণ, এমন একটি মাল্টিকমপ্লেক্স মার্কেটে দোকানের পজিশন কিনতে পারাটা অনেক ভাগ্যের বিষয় বলেও তিনি মন্তব্য করেন। অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবি গোলাম কবীর কিনেছিলেন ১১৮ নম্বর দোকান। তিনিও সিটি সেন্টারের মতো অভিজাত একটি বহুতল মার্কেটে দোকানের পজিশন কিনতে পেরে অভিভূত হয়েছেন। মিলন হোসেন কিনেছেন ১৩৮ স্কয়ার ফিটের একটি দোকান। পজিশন ক্রেতা মিলন বলেন, এতো সুন্দর একটি পরিবেশে দোকান কিনে নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করা যাবে বলেই তিনি বিশ্বাস করেন।

সিটি মার্কেটের দ্বিতীয় তলার কসমেটিকস্ ফ্লোরে রয়েছে সর্বমোট ১৮টি দোকানসহ দুটি ব্যাংকের বুথ। সর্বনিম্ন ৯৫ স্কয়ার ফিটের দোকানসহ রয়েছে সর্বোচ্চ ১৮৪ স্কয়ার ফিটের মতো বিশালাকার দোকানও। সেন্ট্রাল এসি সম্বলীত বহুতল মাল্টিকমপ্লেক্স মার্কেটটির উপরে নির্মাণ করা হবে থ্রী স্টার মানের অত্যাধুনিক হোটেল। পাশেই তৈরি করা হচ্ছে নয়নাভিরাম আলোক সজ্জিত চমৎকার লেক। এছাড়াও থাকবে অত্যাধুনিক জিম রুম, থাকবে বলিং কোর্ট, তৈরি করা হবে অত্যাধুনিক সিনেপ্লেক্সসহ অন্যান্য সব অত্যাধুনিক সেবা। মার্কেটটি রাসিক ও এনা গ্রুপের যৌ মালিকানায় নির্মিত হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন