সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে জরুরি সেবার গাড়ি উদ্বোধন করলেন ডিআইজি

Paris
Update : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে যেসব পুলিশি সহায়তার অনুরোধ আসবে তার জন্য একটি গাড়ির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন।

এ সময় তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষকে সেবা প্রদান করে চলেছে বাংলাদেশ পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯৯৯-এর জন্য নির্ধারিত গাড়ির কার্যক্রম চালু হওয়ায় এখন থেকে এই জেলার মানুষ আরও বেশি দ্রুততার সাথে সেবা পাবেন।

এ সময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) টিএম মোজাহিদুল ইসলাম, পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড ট্রাফিক) আবদুস সালাম, পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার) বেলায়েত হোসেন, পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের এসপি এএইচএম আবদুর রাকিব উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


আরোও অন্যান্য খবর
Paris