২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

‘নিখোঁজ’ মুফতি যুবায়েরের সন্ধান চায় পরিবার

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ১০:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
‘নিখোঁজ’ মুফতি যুবায়েরের সন্ধান চায় পরিবার
বিজ্ঞাপন

এফএনএস : ইসলামী বক্তা মুফতি যুবায়ের আহমাদ নিখোঁজ হয়েছেন দাবি করে তার সন্ধান চেয়েছে পরিবার। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা তার সন্ধান চান। সংবাদ সম্মেলনে মুফতি যুবায়েরের স্ত্রী মোছা. রুকসানা বিলকিছের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন যুবায়েরের ছোট ভাই মো. হাবীবুল্লাহ। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি (যুবায়ের) মক্তব-মাদরাসা পরিচালনা করেন। কিছুদিন পূর্বে সেগুলো পরিদর্শনে সফরে বের হন।

গত শুক্রবার বিকেল ৫টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর থেকে ঢাকায় আসেন। বিমান থেকে নেমে তিনি আমাদের ফোন করে জানান তার আসতে কিছুটা দেরি হতে পারে। এরপর থেকেই তার মোবাইল বান্ধ পাওয়া যাচ্ছে। তাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছি। কিন্তু খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, কোথাও আমাদের সাধারণ ডায়েরিও নেওয়া হচ্ছে না। স্বামীকে খুঁজে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন যুবায়েরের রুকসানা বিলকিছ।

লিখিত বক্তব্যের পর তিনি বলেন, আমার সন্তানরা কান্নাকাটি করছে। তাদের বাবা সফরে আছে বলে সন্তানদের বুঝ দিতে হচ্ছে। তিনি বলেন, আমার স্বামীকে আপনারা আমার কাছে ফিরিয়ে দিন।তিনি কোনো কিছুতে জড়িত নন। তিনি দাওয়াতের কাজ করেন। মুফতি যুবায়ের সঙ্গে তার স্ত্রীর শুক্রবার সন্ধ্যা ৬টায় সর্বশেষ কথা হয় বলে জানান প্রতিবেশী আমিনুল ইসলাম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুফতি যুবায়েরের ছেলে ওয়ালিউল্লাহ (৪), শ্বশুর মো. নুরুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন