২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়রের সাথে দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদকের সাক্ষাৎ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ৫:১১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পেশাল নিউজ
রাসিক মেয়রের সাথে দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদকের সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম। গতকাল রোববার দুপুরে নগর ভবনে মেয়রের সাথে সাক্ষাৎ করেন তিনি। এরপর সংক্ষিপ্ত মতবিনিময় করেন তাঁরা।

মতবিনিময়কালে রাজশাহীর পরিস্কার-পরিচ্ছন্নতা, সবুজায়ন ও উন্নয়নের প্রশংসা করেন যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম। এ সময় যুগান্তর পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান আনু মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন