২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

এসএসসি পরীক্ষা হতে পারে ৫-১০ নভেম্বর, এইচএসসি ডিসেম্বরের প্রথম সপ্তাহে

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ৪:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
এসএসসি পরীক্ষা হতে পারে ৫-১০ নভেম্বর, এইচএসসি ডিসেম্বরের প্রথম সপ্তাহে
বিজ্ঞাপন

এফএনএস : এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৫ থেকে ১০ নভেম্বর এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার সম্ভাব্য সূচি তৈরি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। পরীক্ষার শুরুর দুই সপ্তাহ আগে চূড়ান্ত সূচি নির্ধারণ করে তা প্রকাশ করা হবে। গতকাল রোববার সোশ্যাল মিডিয়ায় এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়েছে বলে বিভ্রান্তি ছড়ানো হয়। এ ছাড়া অন্যান্য পরীক্ষা (জেএসসি-জেডিসি) নিয়েও বিভ্রান্তি ছড়ানো হচ্ছিলো। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আমরা এসএসসি পরীক্ষা শুরু করতে চাই ৫ থেকে ১০ নভেম্বরের মধ্যে।

আর এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। বোর্ড থেকে এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার তারিখ নির্ধারণ হয়েছে বলে প্রচার হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অধ্যাপক নেহাল আহমেদবলেন, এখনও চূড়ান্ত কোনও তারিখ নির্ধারণ করা হয়নি। পরীক্ষার তারিখ এত অগ্রিম দেওয়া হবে না। চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে পরীক্ষা শুরুর দুই সপ্তাহ আগে। তাছাড়া আমরা যদি চূড়ান্ত করেও থাকি তারপরও পরীক্ষার দু’একদিন আগেও তারিখ পরিবর্তন হতে পারে। তাই যতক্ষণ পর্যন্ত আমরা প্রকাশ না করবো ততক্ষণ পর্যন্ত আগেই বলার কিছু নেই। এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার দুই সপ্তাহ আগে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু করোনার কারণে দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এসএসসি-এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কয়েক দফা ছুটি শেষে গত ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন