২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

ভর্তি পরীক্ষার আগে খুলছে না রাবির হল

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ৪:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
ভর্তি পরীক্ষার আগে খুলছে না রাবির হল
বিজ্ঞাপন

রাবি সংবাদদাতা : স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আগে আপাতত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল খুলছে না। গতকাল রোববার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করে হল খুলে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু শিক্ষার্থীরা হল-ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য যতটা আগ্রহ দেখাচ্ছে টিকা নেওয়ায় ব্যাপারে তেমনটা করছে না। সরকার যেহেতু আমাদের একটা তারিখ নির্ধারণ করে দিয়েছে সেটার আগে শিক্ষার্থীরা টিকার জন্য নিবন্ধন করুক। আমরা জানতে পেরেছি, ৫০ শতাংশের মতো শিক্ষার্থী টিকা নিয়েছে।

৭০-৮০ শতাংশ শিক্ষার্থীর টিকা না নেওয়া হলে আমরা হল- ক্যাম্পাস খুলতে পারছি না। কবে নাগাদ হল-ক্যাম্পাস খুলে দেওয়া হবে জানতে চাইলে রাবি উপাচার্য বলেন, ৩০ সেপ্টেম্বর আমাদের অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং আছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উপ-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ থেকে ৬ অক্টোবর রাবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে হল খোলা নিয়ে এখনও সিদ্ধান্ত না হওয়ায় এ সময় বিপুলসংখ্যক ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের থাকা-খাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এদিকে তীব্র আবাসন সংকট ও ভর্তি পরীক্ষা উপলক্ষে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন রাবির সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এক সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে স্মারকলিপি দেন তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন