আর কে রতন : ‘মানুষ মানুষের জন্য মানুষের, জীবন জীবনের জন্য’ ভারতীয় প্রখ্যাত কন্ঠশিল্পী ভূপেন হাজারিকার সেই চিরসত্য গানের মত বাস্তবে রুপ দিয়ে চলন্ত ট্রেনে প্রসূতির এক মায়ের পাশে দাঁড়িয়ে প্রসংসায় ভাসছেন রাজশাহী মহানগরীর উপশহর এলাকার বাসিন্দা এক মানবিক কন্যা। মানুষ একমাত্র তার বিবেক-বুদ্ধির জন্যই সৃষ্টির সেরা জীব। এই ক্ষমতাটি শুধু মানুষেরই আছে। আর তাই সাধারণভাবে বলতে গেলে, মানুষের বিবেক-বুদ্ধির মাধ্যমে কোনো কিছুর বিচার করাকেই মানবতা বলে। সেই মানবতা দেখিয়ে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ডাক্তার ফারজানা তাসনিম।
ঘটনার বিবরণে জানা যায়, গত বৃস্পতিবার খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাড়ি নামক ট্রেনে ডাক্তার ফারজানা তাসনিম খুলনা থেকে রাজশাহী আসছিলেন। ‘ঙ’ বগির একটি আসনে ছিলেন তিনি। পাবনার ঈশ্বরদী থেকে ট্রেন ছাড়ার কিছু সময় পর ট্রেনের মাইকে ঘোষণা বারবার আসতে শুনতে পান, প্রসব যন্ত্রণার কাতরানো এক মা যাত্রীকে সহযোগিতা করার জন্য একজন ডাক্তার প্রয়োজন। কিছুক্ষণ ঘোষনাটি ভাল মত কর্ণপাত পর ডাক্তার ফারজানা নিজেকে আর সামলাতে পারলেন না।
আবেগ আর মানবতার টানে তিনি ছুটে যান ‘ছ’ বগিতে সেই নারী যাত্রী সাবিনার নিকট। গিয়ে দেখেন বাচ্চা হবার উপক্রম। রেল কর্মীদের কাছে চেয়ে নিলেন ফার্স্ট এইড বক্স। বক্সে যা ছিল তা কাজে লাগিয়ে সংক্ষিপ্ত সার্জারির কাজটি করেছিলেন। মা ও সন্তানকে আলাদা করলেন। মা ও সন্তানের প্রাণ রক্ষা কররেন। আর প্রানতাদের প্রয়োজনীয় পরামর্শ দিলেন। পরে ছুটে যান তাঁর নির্ধারিত বগির আসনে। সেখানে তার ব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
রাজশাহী মহানগরীর উপশহর এলাকার বাসিন্দা এবং গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী সোলাইমান আলীর কন্যা ডাক্তার ফারজানা তাসনিম। তিনি ৪২তম বিসিএস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে সহকারী সার্জন হিসেবে এখন সরকারি চাকরিতে যোগ করার জন্য অপেক্ষায় রয়েছেন। প্রকৌশলী সোলাইমান আলী বলেন, আমার মেয়ে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ হতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ইন্টার্ন করেন সেখানেই। পরে রাজশাহী সিটি কর্পোরেশনের আরবান হেলথ কেয়ারে চাকরি করেছেন।
তিনি এই মানবিক সেবায় মুগ্ধ ও গর্বিত। তার মেয়ে যেনো সব সময় অসহায় মানুষের পাশে থেকে এভাবে সেবা করে যেতে পারে তার জন্য সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন। জীবনের সার্থকতা হলো সমাজ ও সমাজের মানুষের কল্যানে জীবনকে উৎসর্গ করা। সারাজীবন নিজেকে মানবতার সেবায় নিয়োজিত রাখতে পারা। যে সমাজে সে বেড়ে ওঠে সেই সমাজ, দেশকে সে প্রতিদান দিতে পারে। মানুষের মহত্ত¦ ও মানবতা সমাজকে এবং মানব জীবনকে উন্নত করে। মহৎ ব্যক্তিরা তাদের মহত্ত্¦ দিয়ে সমাজ, রাষ্ট্র ও ব্যক্তি জীবনকে সুখী, সমৃদ্ধ ও সুন্দর করে তোলেন। তাই সকলের কাছেই মহত্ত¦ খুবই কাংক্ষিত একটি গুণ। ডাক্তার ফারজানা তাসনিমের মত সকল ডাক্তার মানব সেবায় নিয়োজিত হোক।