২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হবে চলতি মাসেই: মন্ত্রী

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ৫:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হবে চলতি মাসেই: মন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস : সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলতি মাস থেকেই সিরাজগঞ্জ এক্সপ্রেস পুনরায় চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সিরাজগঞ্জ শহর হয়ে বগুড়া পর্যন্ত রেল সংযোগ প্রকল্পটি অনেক দূর এগিয়েছে। তবে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে ভারতের সঙ্গে একটি চুক্তি হয়েছে। চুক্তি বাস্তবায়ন কমিটি প্রকল্পটি দেখে সিদ্ধান্ত দিলে এটি শুরু হবে। তিনি বলেন, সিরাজগঞ্জে আইসিটি টার্মিনাল দিয়ে ভারতের সঙ্গে রেলপথে আমদানি-রপ্তানি করা হবে।

সিরাজগঞ্জবাসীর অন্যান্য দাবিগুলো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন তিনি। মন্ত্রী বলেন, সরকার সারাদেশে রেল যোগযোগ ব্যবস্থা ছড়িয়ে দিতে কাজ করছে। বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণে কাজ চলছে। প্রত্যেক জেলায় রেলসংযোগ চালু করতে সরকার কাজ করছে। জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, রেল সচিব সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান, চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন