২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে টিকা নেওয়ার নির্দেশ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ৫:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে টিকা নেওয়ার নির্দেশ
বিজ্ঞাপন

এফএনএস : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। যারা এখনো টিকা নেননি তাদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করে টিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ-সংক্রান্ত জরুরি নির্দেশনা অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর বয়স ১৮ বা ১৮ এর বেশি এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই,

তাদের আগামী তিন কার্যদিবস অর্থাৎ ২১ সেপ্টেম্বরের মধ্যে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে এর নিবন্ধিত নম্বর এই লিঙ্কে দিতে হবে। সনদ প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থী যাতে স্থানীয় পর্যায়ে করোনা টিকা পেতে পারেন সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আর যারা এরইমধ্যে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদের খুব শিগগিরই এ তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এসব তথ্য জানিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন