২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কবিতা খানম বললেন আগামী ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ৮:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
কবিতা খানম বললেন আগামী ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। সারাদেশে তিনটি ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁর সদর উপজেলা অডিটোরিয়ামে ৪টি উপজেলার স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। কবিতা খানম বলেন, ইউনিয়ন পর্যায়ে নির্বাচন গুলোতে অনেক সমস্যায় পড়তে হয়। তাই ইউনিয়ন পর্যায়ে নির্বাচনে আইন শৃংখলা বাহিনীসহ আমরা সবাই সতর্ক অবস্থানে থেকে কাজ করবো।

জাতীয় পরিচয়পত্র প্রশঙ্গে কবিতা খানম বলেন, ২০০৭ সাল থেকে স্মার্ট কার্ডের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রার পর থেকেই ক্রমান্বয়ে স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্রে রূপান্তরিত হয়েছে। আর আমরা যে যে স্মার্ট কার্ড বাংলাদেশের নাগরিকদের মাঝে বিতরণ করছি এই রকম ধরনের মান বজায় রেখে পৃথিবীর অনেক উন্নত দেশও এরকম স্মার্ট কার্ড তৈরী করতে পারেনি। এই জন্য বিশ্বের অনেক দেশের কাছেই বাংলাদেশের স্মার্ট কার্ড এখন অনন্য নজির। যা ডিজিটাল বাংলাদেশের অনেক বড় অর্জন। এসময় স্মাট কার্ড জাতীয় পরিচয়পত্র নিতে এসে কেউ যেন কোন রকম হয়রানির শিকার না হয় সেদিকে কর্মকর্তাদের সজাগ থাকার আহবান জানান কবিতা খানম।

এসময় জেলা প্রশাসক মো: হারুন অর রশিদেও সভাপতিত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের আই ই ডি এ -২য় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, নওগাঁর জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, জেলার নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রানীনগর এই চার উপজেলার মোট ৭ লক্ষ ৯৫ হাজার ৪৭টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরনের লক্ষমাত্রা নিয়ে এই কার্যক্রম শুরু হলো। এর মধ্যে নিয়ামতপুর উপজেলার ১ লক্ষ ৭৫ হাজার ১টি, মান্দা উপজেলার ২ লক্ষ ৭৪ হাজার ৫৩টি, মহাদেবপুর উপজেলার ২ লক্ষ ১১ হাজার ৬৭২টি এবং রানীনগর উপজেলার ১ লক্ষ ৩৩ হাজার ৮৭১টি পরিচয়পত্র।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন