রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

মহান জাতীয় সংসদে মোনাজাত পরিচালনা করলেন এমপি এনামুল

Paris
Update : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : মহান জাতীয় সংসদের মুলতবি হওয়া বৈঠক গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এ বৈঠকের শুরুতেই মোনাজাত পরিচালনা করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রী পরিষদের সদস্য ও সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি এনামুল হক মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহামারী করোনার ছোবল থেকে বাংলাদেশকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি ও বেহেস্তের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য ফরিয়াদ করেন। এমপি এনামুল হক তার মোনাজাতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করেন।

তিনি বলেন, নানা দুর্যোগ ও সংকটময় পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশেকে উন্নত রাষ্ট্রে পরিনত করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোনাজাতে তিনি প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের সকল সদস্যদের দীর্ঘায়ূ কামনা করেন। যে সকল সংসদ সদস্য ইন্তেকাল করেছেন তাদের আত্মার শান্তি কামনা ও পরিবার বর্গের প্রতি ধর্য্য দান করার জন্যও মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। করোনা মহামারীতে মৃত্যুবরণকারীদের বেহেস্ত নসিবের জন্যও এমপি এনামুল হক মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।


আরোও অন্যান্য খবর
Paris