২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কুমিল্লা-৭ আসনে আ’লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্ত

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ৮:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
কুমিল্লা-৭ আসনে আ’লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্ত
বিজ্ঞাপন

এফএনএস : কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। গতকাল শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনের টানা তিন মেয়াদসহ ৫ বারের এমপি ছিলেন অধ্যাপক আলী আশরাফ।

গত ৩০ জুলাই তার মৃত্যুতে শূন্য হয় আসনটি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ হবে। সেখানে মনোনয়ন ফরম নিয়েছিলেন ডা. প্রাণ গোপাল দত্ত, প্রয়াত এমপির ছেলে ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ, উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক শাহজালাল মিঞা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন ও দোল্লাই-নবাবপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন