সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আক্রমণের মুখে মীর

Paris
Update : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ধর্ম-বর্ণ নির্বেশেষে যে কোনও উৎসবেই সকলকে শুভেচ্ছা জানিয়ে থাকেন কৌতুকশিল্পী ও সঞ্চালক মীর। শুক্রবার গণেশ চতুর্থীতে সেভাবেই শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। আর তা নিয়েই সকাল থেকে হই হই রব সোশ্যাল মিডিয়ায়। শুনতে হল কট্টরপন্থীদের কটাক্ষ মীরকে। মীর লিখেছিলেন, শুভ হোক, সুস্থ থাকুন, গণপতি বাপ্পা মোরিয়া। এরপরই শুরু হয়ে যায় কিছু কট্টরপন্থীদের আক্রমণ। কেউ লেখেন, মুসলিম হয়ে কীভাবে আপনি হিন্দুদের পুজোর ছবি দিচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন! কারোর কথায়, সবচেয়ে বড় পাপ হল শিরক আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা! আল্লাহ সব পাপ ক্ষমা করলেও শিরকের পাপ কখনো ক্ষমা করবেন না! চিরকাল জাহান্নামে থাকতে হবে।

কারোর কথায়, কেউ আবার তার মীর নাম নিয়েই প্রশ্ন তুলেছেন। লিখেছেন, এই লোকটার আসল নাম মিহির৷ মীর নামে ফেক অ্যাকাউন্ট খুলে ইসলামকে কলুষিত করছেন। কারোর বক্তব্য মীর, মনে রাখবেন একদিন এ কাজের জন্য আদালতে আখিরাতে জবাবদেহী করতে হবে। এ নশ্বর জগত সবকিছু মনে করবে না। আপনি একটা বুদ্ধিমান মানুষ-আপনাকে উপদেশ দেয়ার মত কিছু নেই। তবে সবাই যে শুধু মীরকে আক্রমণ করেছেন এমনটাও নয়। অনেকেই মীরের পাশে দাঁড়িয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার শিক্ষা দিয়েছেন। মীরকে সাধুবাদ জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris