সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ফের গিয়াস উদ্দিন সেলিমের চলচ্চিত্রে পরীমনি

Paris
Update : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ‘মনপুরা’ চলচ্চিত্র দিয়ে দর্শককের মনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। সর্বশেষ ‘স্বপ্নজাল’ সিনেমা দিয়েও প্রশংসিত হয়েছেন। সে সিনেমায় নায়িকা হিসেবে দেখা গিয়েছিলো পরীমনিকে। দুজনে আবারও জুটি হয়ে আসছেন। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে চলচ্চিত্র পাড়ায়। বর্তমানে গিয়াস উদ্দিন সেলিম ‘গুনিন’ নামে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে বানানো হবে চলচ্চিত্রটি। এটি মুক্তি পাবে দেশীয় একটি ওয়েব প্লাটফর্মে। ছবির নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে চুক্তিবদ্ধ করেছিলেন সেলিম। কথা ছিলো সামনের মাসে শুটিং শুরু করবেন। কিন্তু হঠাৎ শিডিউল ঝামেলায় নুসরাত ফারিয়াকে পাচ্ছেন না গুণী এই নির্মাতা। তাই শোনা যাচ্ছে, পরীমনিকে নিয়েই নিজের নতুন মিশনে নামতে চলেছেন গিয়াসউদ্দিন সেলিম।- এফএনএস

তবে এই বিষয়ে কথা বলতে গেলে পরিচালক সংবাদমাধ্যমকে বলেন, ‘এখনো কারো নাম বলার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আমরা নতুন করে অভিনেত্রী খুঁজছি। এখনো কাউকে পাইনি। আশা করছি খুব দ্রুতই ‘গুনিন’ সিনোমার রাবেয়া চরিত্রের জন্য মানানসই অভিনেত্রীর সঙ্গে চুক্তি হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের শুটিং শিডিউল ঠিক করা ছিলো। নির্ধারিত সময়েই শুটিং শুরু করবো।’ ‘গুনিন’ সিনেমায় আরও অভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম, এবং ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত অভিনেতা শরীফুল রাজ। এরইমধ্যে সবার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে বলে জানান গিয়াসউদ্দিন সেলিম। এদিকে এ পরিচালকের নতুন সিনেমা ‘পাপপূণ্য’ মুক্তির অপেক্ষায় রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris