সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

এনা গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Paris
Update : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : হাটি হাটি পা পা করে এগিয়ে চলেছে সাফল্যে উচ্চ শিখরে এনা গ্রুপ। দেশের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান এনা গ্রুপ ২ যুগ পেরিয়ে সফলতার সাথে ২৫ তম বছরে যাত্রা শুরু করলো।
গতকাল বৃহস্পতিবার বাদ যোহর রাজধানীর পান্থপথের এনা টাওয়ারে ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিন। এনা গ্রুপের সাফল্য, ব্যর্থতা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন, নির্বাহী পরিচালক মমিনুল ইসলাম সংগ্রাম, সাদেক ব্যাপারী, নির্মাণ পরিচালক এস.এস. আলম, বাগমারা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এ সময় এনা গ্রুপের সাঁকোয়াটেক্সের পরিচালক এহতেশামুল হক তমাল, জেনারেল ম্যানেজার হোসেন আলী সহ এনা গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইতোমধ্যেই গ্রাহকদের সুনাম অর্জন করেছে গ্রুপ। আগামীতেও গ্রাহকদের পাশে থেকে তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে এনা গ্রুপ। এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন এনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানানো হয়। আলোচনা শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফাল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আরোও অন্যান্য খবর
Paris