সিআইডির সাবেক ডিআইজি নজরুলকে দুদকে তলব
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিআইডির সাবেক ডিআইজি নজরুল ইসলামকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিআইডির সাবেক ডিআইজি নজরুল ইসলামকে ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় জিজ্ঞাসাবাদের জন্য দুদকের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।- এফএনএস
দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক তাকে তলবি নোটিশ পাঠিয়েছেন। নজরুল ইসলামের রাজধানীর ধানমন্ডির বাসার ঠিকানায় গতকাল বুধবার চিঠিটা পাঠানো হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
